,

স্ত্রীর জন্মদিন ভোলা দণ্ডনীয় অপরাধ, হতে পারে জেলও!

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ততায় ডুবে যেয়ে স্ত্রীর জন্মদিন ভুলে গেছেন? তবে সাবধান! আপনি যদি এই দেশটির বাসিন্দা হন, তাহলে এমন ভুলের মাশুল হিসেবে জেলও খাটতে হতে পারে আপনার। কী অবাক হচ্ছেন? ভাবছেন কোন দেশে রয়েছে এমন আইন? তবে চলুনে জেনে জেনে নেওয়া যাক।

ওশিয়ানিয়ার দ্বীপরাষ্ট্র সমোয়া। সেখানে রয়েছে এমন অদ্ভুত আইন। তবে, এ নিয়ে সমোয়াবাসীর মধ্যে কোনও ক্ষোভ নেই। বরং তারা মনে করেন, আইন এবং রীতিনীতি নির্ধারিত হয় সমাজকে সুন্দরভাবে চালিত করার জন্য। আর তাই স্ত্রীর জন্মদিন ভুলে গেলে, তাকে শুভেচ্ছা না জানালে বা গিফট না দিলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় দেশটিতে।

জানা গেছে, স্বামী যদি স্ত্রীর জন্মদিন ভুলে যান, তাহলে স্ত্রী তার নামে থানায় অভিযোগ জানাতে পারবেন। আইনি প্রক্রিয়া মেনে পুলিশ অভিযুক্তকে থানায় তলব করবে। পুলিশের প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারলে অথবা প্রথম অভিযোগ হলে পুলিশ সতর্ক করে ছেড়ে দিবে। কিন্তু একই অভিযোগ একাধিকবার এলেই বিপদ, খাটতে হতে পারে জেলও!

তো, তাহলে কী ভাবছেন? আপনার স্ত্রীর জন্মদিনে একটা ছুটি নিয়ে টুক করে ঘুরে আসবেন নাকি সমোয়া দ্বীপে?

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের