,

নারী ক্রিকেটে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি শারমিন সুপ্তার

news-image

ছেলেদের ক্রিকেটের দুর্দিনে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে নারী ক্রিকেট। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

এটি বাংলাদেশের নারী ক্রিকেটে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান।

৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

এরপরই ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন শারমিন আক্তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনেই অপরাজিত আছেন। ৯ চারে ১২০ বলে ১০৪ রান করেছেন শারমিন। আর ফারজানা অপরাজিত আছেন ৫৮ বলে ৬৩ রানে। ৪৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের