বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেল শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাসে হাফ পাসের দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর সায়েন্সল্যাব থেকে সরে গেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া আজকের সমাবেশ শেষ হয় বেলা দেড়টার দিকে।

টানা কয়েক দিনের মতো আজও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামে। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’ সায়েন্স ল্যাবরেটরিতে এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

বেলা পৌনে একটার দিকে চার রাস্তার মোড়ে আইডিয়াল, সিটি ও ঢাকা কলেজের পোশাক পরে ছাত্ররা রাস্তায় নামে। সায়েন্সল্যাব মোড়ে গুলিস্তান-ধামরাই রুটে যাতায়াতকারী তৌহিদ নামের একটি বাসকে আটকে দেয় ছাত্ররা।

এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আবার তারা মাঠে নামবে বলে সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের এই ন্যায্য দাবির পাশে সরকার ও প্রশাসনকে চাই।

শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়। গণপরিবহন বন্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষ বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়া শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল