বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, ৭৮ শতাংশই ফেল

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের প্রথমবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় পাস করেছেন পাঁচ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। আর ফেলের হার ৭৮ দশমিক ২৫ শতাংশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল প্রকাশ করেন।

গত ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে এক হাজার ২৫০ আসনের বিপরীতে লড়েন ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২ জন।

এর আগে গত ২ নভেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে ঢাবি কর্তৃপক্ষ। এতে ১৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন। আর ফেলের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ।

এছাড়া গত ৩ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। আর বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেন।

যেভাবে ফলাফল জানা যাবে

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল থেকে ফল জানতে পারবে। যে কোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে।

মেধাক্রম ১ থেকে ১২৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ২৮ নভেম্বর বিকেল ৩টা হতে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ নভেম্বর হতে ৩০ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা ফি দিয়ে আগামী ২৪ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল