বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার স্বীকৃতি পাওয়ায় এবং জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

মনিরুল হাসান বলেন, কিছু দিনের মধ্যে এ বিষয়ে প্রস্তাব দিয়ে রাষ্ট্রপতির দপ্তরে চিঠি দেওয়া হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিশ্ববিদ্যালয় পরবর্তীতে তা কার্যকর করবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল