বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিনকে

news-image

ক্রীড়া প্রতিবেদক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের ওপরের অংশে বল লাগে তাসকিন আহমেদের। এতে তিনি কিছুটা ব্যথা পান। এ কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘তাসকিনের বুড়ো আঙুল ফেটে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসক দেখবেন, সেলাই লাগতে পারে।’

তাসকিন কি তাহলে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া টেস্ট খেলতে পারবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৬ তারিখ টেস্ট খেলবেন কিনা এখনো বোঝা যাচ্ছে না।’

আজ সোমবার রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করেন তিনি। বল তালুবন্দি না হয়ে লাগে ডান হাতের ওপরের অংশে। তখন তাসকিনের প্রতিক্রিয়া দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছাড়েন তিনি। বাকি পাঁচ বল করে ওভার সম্পন্ন করেন শহিদুল।

পরে আবার মাঠে ফেরেন তাসকিন। ১১তম ওভারে বল করে আবারও মাঠ ছাড়েন। এরপর ইনিংসের শেষদিকে এসে ১৮তম ওভারে বল করেন এই পেসার। ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল