,

টিভি নাটকে নারীর উপস্থিতি নিষিদ্ধ করলো তালেবান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে দেশটির নতুন তালেবান সরকার। নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে, তবে কোন ধরনের হিজাব পরতে হবে তা বলা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছরের মধ্য আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। অনেকেই আশঙ্কা করেন তারা পর্যায়ক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করবে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী আফগানিস্তান ত্যাগের পরই কট্টর ইসলামপন্থী গ্রুপটি দেশটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই মেয়ে শিশু ও নারী শিক্ষার্থীদের স্কুল বাদ দিয়ে ঘরে থাকার নির্দেশনা দেয়। ১৯৯০ দশকে গ্রুপটির সর্বশেষ শাসনের সময়েও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ছিলো না।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে তালেবান সরকারের নতুন নিয়ম। এতে আটটি নিয়ম রয়েছে। এর মধ্যে রয়েছে শরিয়া আইনের বিরুদ্ধে যায় এমন সিনেমা নিষিদ্ধ থাকবে। এছাড়াও ফুটেজে পুরুষের অনাবৃত শরীর দেখানো যাবে না।

কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। তালেবান জোর দিয়ে বলেছে যেসব বিদেশি ফিল্ম বিদেশি মূল্যবোধ প্রচার করে সেগুলো সম্প্রচার করা যাবে না।

আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

এর আগে তালেবান দাবি করে নারীদের কাজ এবং শিক্ষার ওপর নিষেধাজ্ঞা হবে সাময়িক। কর্মক্ষেত্র এবং শিক্ষার ‘নিরাপদ’ পরিবেশ নিশ্চিতের পরই এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের