দীপ্ত টিভির সংবাদ পাঠিকার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা

news-image

আদালত প্রতিবেদক : বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সংবাদ পাঠিকা ডা. তৃনা ইসলামের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে একটি মামলা করেছেন তার স্বামী এরশাদ উজ জামান। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার শুনানি শেষে খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় স্বামী সংগীত শিল্পী এরশাদ উজ জামান অভিযোগ করেন, ২০১৬ সালের ১৬ নভেম্বর বাদীর সঙ্গে আসামি তৃনা ইসলামের ইসলামী শরিয়ত মােতাবেক পাঁচ লাখ টাকা দেনমােহর ধার্যে বিবাহ হয়৷ ২০১৭ সালের ৬ আগস্ট ভিকটিমের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকে তারা দীর্ঘদিন সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। হঠাৎ আসামি তৃনা ইসলাম তাহার চিকিৎসক পেশা পরিবর্তন করে সংবাদ পাঠিকা পেশায় যোগদান করেন। এরপর থেকে মামলার আসামি সংসারের প্রতি উদাসীন দেখাতে থাকেন। সম্প্রতি কিছুদিন ধরে মামলার আসামি তার জীবনযাপনের নিরাপত্তা স্বরূপ আসামিকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে বলেন।

সর্বশেষ গত ৪ নভেম্বর মামলার আসামি বাদীকে জানায়, তাকে ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে ব্যাংক ডিপােজিট না করে বৈবাহিক সম্পর্ক রাখবেন না এবং বিভিন্ন প্রকার মামলা মােকদ্দমা করে বাদীকে হেনস্থা করবে বলে হুমকি প্রদান করেন। বাদী যৌতুক প্রদান করতে অস্বীকৃতি জানালে আসামি বাদীকে জানায়, স্বামী-স্ত্রীর সম্পর্কের অর্থাৎ বৈবাহিক সম্পর্কের দাবি নিয়ে যেন আসামির নিকট বাদী না যায় মর্মে সাফ জানিয়ে দেন।

উল্লেখ্য, ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগে বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে গত ৪ নভেম্বর একটি মামলা করেন ডাক্তার তৃনা ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান