রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণের হুমকি : সেই চালক-হেলপার আটক

news-image

ছাত্রীকে ধর্ষণের হুমকি : সেই চালক-হেলপার আটক
নিজস্ব প্রতিবেদক : বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করেছে র‍্যাব। আজ রোববার রাত ৮টার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

রাত নয়টায় কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।