,

২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

news-image

কক্সবাজার প্রতিনিধি : মাছ শিকারের সময় বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ।

তিনি বলেন, সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন ৪টি ট্রলারে ২২ জন মাঝি মাছ শিকার করছিল। শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে দ্বীপের পূর্বদিক থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যান। পরে রাতে সবাইকে ছেড়ে দেন তারা।

চেয়ারম্যান নুর আহমেদ বলেন, মাঝিদের ছেড়ে দেয়ার পর মিয়ানমার নৌবাহিনী তাদের বলেছে, ভবিষ্যতে সমুদ্রসীমা লঙ্ঘন করে সাগরে মাছ শিকার যাতে না করেন। দেশটির অভ্যন্তরে প্রবেশ করায় তাদের ধরে নিয়ে যায় বলে জানায় তারা। তবে কাউকে মারধর করেনি। তবে মাঝিমাল্লারা বঙ্গোপসাগরের বাংলাদেশের অভ্যন্তরেই মাছ শিকার করছিল বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘ট্রলারগুলোসহ জেলেরা সেন্টমার্টিনে ফিরেছে। সেটি নিশ্চিত হয়েছি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন। মাঝিমাল্লারা সবাই সুস্থ আছেন।’

এদিকে কোস্টগার্ড জানিয়েছে, সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া ৪টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার। তারা বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান