,

র‌্যাম্পে হাঁটবেন দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলের ফ্যাশন শোতে আজ রোববার অংশ নেবেন এই অভিনেত্রী। ফ্যাশন শোতে দীঘি শো স্টপার হিসেবে পারফরম্যান্স করবেন। আর তার শুরুটা হবে দেশি পোশাক দিয়ে। এরপরই র‌্যাম্পে হাঁটবেন এই চিত্রনায়িকা।

দীঘি বলেন, ‘প্রথমবার র‌্যাম্পে হাঁটবো। বিশেষ অনুরোধেই র‌্যাম্পে হাঁটা। প্রথম যেকোনো কিছু ঘটার আগে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয় নিজের মধ্যে। তাই রোমাঞ্চটা বেশি কাজ করছে। এই আয়োজনে অপু বিশ্বাস দিদি এবং তাহসান ভাইও থাকবেন। তাদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করতে পারবো। ভালোই লাগছে। আশা করি, দর্শক উপভোগ করবেন।’

এদিকে সবশেষ এই অভিনেত্রী ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং করছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন। সামনে তার এইচএসসি পরীক্ষা। তাই আপাতত অভিনয় থেকে বিদায় নিচ্ছেন দীঘি। আর এই সময়টা শুধু পড়াশোনা নিয়েই থাকতে চান তিনি।

উল্লেখ্য, নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বর্তমানে তার হাতে রয়েছে বেশকিছু সিনেমার কাজ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের