,

উৎপাদনে নতুন ‘দেশি মুরগি’, ৮ সপ্তাহে হবে এক কেজি

news-image

নিউজ ডেস্ক : সুস্থ-সবল, মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের বিকল্প নেই। বর্তমানে দেশের সেই প্রাণিজ আমিষের শতকরা ৪০-৪৫ শতাংশ পোল্ট্রি থেকেই আসে। কিন্তু বর্তমানে মুরগির মাংসের অর্ধেকের বেশিই আসে বাণিজ্যিক ব্রয়লার থেকে, যে জাতটি দেশি নয়।

এ অবস্থায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) দেশীয় জার্মপ্লাজম ব্যবহার করে অধিক মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছে। নতুন জাতের এ মুরগির মাংস স্বাদে দেশি মুরগির মতো। আবার ওজন এবং বৃদ্ধিও হবে তুলনামূলক অনেক বেশি। ফলে এ জাতের মুরগি একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ করবে তেমনি লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।

দেশীয় আবহাওয়ার উপযোগী মুরগির এই জাতটির নামকরণ করা হয়েছে ‘মাল্টি কালার টেবিল চিকেন (এমসিটিসি)’। মাত্র ৮ সপ্তাহেই এ মুরগির গড় ওজন হয় প্রায় এক কেজি। মুরগির এ জাতটি যেমন রোগ-বালাই সহিষ্ণু, তেমনি দ্রুত বর্ধনশীল। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ জাতটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। সেখানেও আশানুরূপ উৎপাদন মিলেছে। এ কারণে এতে ব্যাপক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, সময়ের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। এ কারণে বাড়ছে আমিষের চাহিদাও। সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য দৈনিক ৩৫-৪০ হাজার মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন করা প্রয়োজন। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের কারণে দেশি আবহাওয়া উপযোগী, দেশীয় জাতের অধিক মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করাও ছিল জরুরি। সব দিক বিবেচনায় এমসিটিসি ব্যাপক কার্যকর ভূমিকা রাখবে।

নতুন উদ্ভাবিত মাংসল জাতের এমসিটিসি মুরগির একদিন বয়সে হালকা হলুদ থেকে হলুদাভ, কালো বা ধূসর রংয়ের পালক দেখা যায়। পরবর্তীতে সেগুলো দেশি মুরগির মতো মিশ্র রংয়ের হয়ে থাকে। এগুলোর ঝুঁটির রং গাঢ় লাল এবং একক ধরনের। চামড়ার রং সাদাটে এবং গলার পালক স্বাভাবিকভাবে বিন্যস্ত।

গবেষণার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, আট সপ্তাহে এমসিটিসি মুরগির গড় ওজন ৯৭৫ গ্রাম থেকে এক কেজি হয়। এই ওজন হতে প্রতিটি মুরগি প্রায় ২ দশমিক ২০ থেকে ২ দশমিক ৪০ কেজি খাবার খায়। আবার এ জাতের মুরগির মৃত্যুর হারও খুব কম। বিএলআরআই পরিচালিত বিভিন্ন গবেষণায় সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ মৃত্যুহার পাওয়া গেছে। এই জাতের মুরগি অধিক রোগ প্রতিরোধক্ষম। আবার দেশীয় আবহাওয়া উপযোগী হওয়ায় সঠিক বায়োসিকিউরিটি এবং প্রতিপালন ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে রোগ-বালাই হয় না বললেই চলে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু