,

সব মহলের সহযোগিতা পেলেই ডাকসু নির্বাচন: উপাচার্য

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সব মহলের সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী হলে ডাকসু নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, ডাকসু নেতৃত্ব তৈরি ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য ভূমিকা রাখে। যখন তিন দশক পর ডাকসু নির্বাচন হলো তখন হলো সংসদ ও ডাকসু মিলে সাড়ে তিনশোর বেশি (মূলত ২৬৯ জন নির্বাচিত প্রতিনিধি) বিদগ্ধ, একেবারে তরুণ, বুদ্ধিদীপ্ত শিক্ষার্থী তারা বিভিন্ন নেতৃত্বে কাজ করেছে। তাদের বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ হয়েছে বিভিন্ন কাজের মাধ্যমে। এটি খুব প্রত্যাশিত একটি বিষয়। এটি আয়োজনে সব মহলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ। এটি সম্পাদনে সব মহলের আন্তরিক সহযোগিতা, কমিটমেন্ট থাকা উচিত। আরেকটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন।

স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট আটবার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। সবশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড