বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিইউ কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া : ডা. জাহিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য দেন ডা. জাহিদ।

‘চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও তিনি সিসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে গণঅনশন পালন করবে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে দলমত নির্বিশেষ সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে এ অনশন কর্মসূচিতে শরিক হতে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোথাও কোথাও পথ শিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল