ছুটিতে বাইডেন, প্রেসিডেন্টের দায়িত্বে কমলা

news-image

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য ছুটিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটিতে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব কমলা হ্যারিসের কাঁধে দিয়ে গেছেন বাইডেন। তাঁর অনুপস্থিতিতে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আর এর মাধ্যমে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি একটি বিবৃতিতে জানান, ২০০২ এবং ২০০৭ সালে একই ভাবে চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেই সময়ও সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে কোলনোস্কপি করাতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। একে রুটিন চেক-আপ বলা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী