বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে না থাকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন তিনি। তিনি তা কেন করেছেন, নোটিশে তার ব্যাখ্যা চেয়েছে বিসিবি। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নেই মুশফিক। দল ঘোষণার পর এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’

মুশফিক নিজে অবশ্য দলে ডাক না পাওয়াকে ‘বিশ্রাম’ বলছেন না। সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব মন্তব্য করে মুশফিক আচরণবিধি ভেঙেছেন বলে মনে করছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল