,

কাউন্টারে টিকিট নেই, মিলছে কালোবাজারে

news-image

বিশেষ সংবাদদাতা : আগেই জানা বাংলাদেশ আর পাকিস্তান সিরিজে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন দর্শকরা। ২৫ হাজার দর্শকাসন বিশিষ্ট শেরে বাংলা স্টেডিয়ামের অর্ধেক আসনের টিকিট ছাড়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্যও নাগালের মধ্যে। সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে খেলা দেখে যাবে এবং সর্বোচ্চ প্রবেশমূল্য ১ হাজার টাকা।

শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ডের প্রবেশ মূল্য ধরা হলো ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা। এছাড়া শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা করে। নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা।

খবর নিয়ে জানা গেছে, আজ দর্শকদের জন্য যে সব টিকিট ছাড়া হয়েছে, তার সবই বিক্রি হয়ে গেছে।

এক বছরের বেশি সময় পর মাঠে খেলা দেখার সুযোগ, তাও বিশ্বকাপে দুর্দান্ত খেলা পাকিস্তানের বিপক্ষে। খুব স্বাভাবিকভাবেই দর্শক, ভক্ত-সমর্থক সবারই উৎসাহ-আগ্রহ আর উদ্দীপনা প্রচুর।

এ বাড়তি উৎসাহের কারণেই অনেকে আজ ছুটে গেছেন মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে। একটি টিকিটের আশায় আগেরদিন রাত থেকেই লাইনে দাঁড়িয়েছে ভক্ত-সমর্থকরা।

বিসিবি থেকে জানা গেছে, আজই সব টিকিট বিক্রি হয়ে গেছে। ইনডোর স্টেডিয়ামের ওই টিকিট কাউন্টারে তো নেই‘ই, এমনকি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কারো কাছেও সৌজন্য টিকিট পাওয়া যাচ্ছে না। ১৯ নভেম্বর বাংলাদেশ আর পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের টিকিট এখন ‘সোনার হরিণ’ হয়ে গেছে।

তবে এর বিপরীত খবরও পাওয়া যাচ্ছে। শেরে বাংলার বাইরে আজ রাত থেকেই টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটই দ্বিগুণ-তিনগুণ মূল্যে কালোবাজারে বেচা-কেনা হচ্ছে। ৩০০ টাকা মূল্যের শহীদ জুয়েল আর শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল চাওয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।

১০০ টাকার গ্যালারি ২০০ থেকে ৫০০ টাকা এবং নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির ১৫০ টাকার টিকিট ৩০০ থেকে ৫০০ টাকা করে দেদারসে বিক্রি হচ্ছে হোম অব ক্রিকেটের বাইরে ও তার আশপাশে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের