,

মতের অমিল : এজলাস ছাড়লেন জ্যেষ্ঠ বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদকের একজন কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কি-না তা নিয়ে দুই বিচারপতির মতের অমিল হওয়ায় হাইকোর্টের একটি বেঞ্চের বিচারকাজ বন্ধ হয়ে যায়। এ সময় কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ পরিস্থিতি তৈরি হয়।

আদালতে দুদকের আইনজীবী বলেন, দুদকে জনবল সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন অফিসার বসিয়ে রাখা সম্ভব নয়।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদের কোর্টে এনে বসিয়ে রাখুন।

তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কী আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন।

এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। তখন কনিষ্ঠ বিচারপতি বলেন, তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?

এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই বিচারপতি একসঙ্গে বেঞ্চে বসেননি।

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদককে বলেছিলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে একজন সার্বক্ষণিক দুদক কর্মকর্তা রাখা যায় কি-না, সে বিষয়টি দেখতে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড