,

আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ৷

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে সকাল ১০টায় ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা৷ এসময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম জাগো নিউজকে বলেন, প্রশাসন আশ্বাস দিয়েছে, হাফ ভাড়া নিশ্চিত করা হবে। এজন্য আমরা রাস্তা ছেড়ে দিয়েছি৷ শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলো ৷ পরে ঢাকা কলেজের শিক্ষকরাসহ আমরা মিলে শিক্ষার্থীদের বোঝালে তারা রাস্তা ছেড়ে দেয়। মালিক সমিতির সঙ্গে কথা বলে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছুবো ৷

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের অনেক অভিযোগ আছে ৷ তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হয় না৷ অনেক সময় বাসের হেলপাররা খারাপ ব্যবহার করে৷ ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়৷ তবে এসবের সমাধান তো গাড়ি আটকিয়ে, রাস্তা অবরোধ করে হবে না৷ আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে এনেছি। মালিক সমিতির সঙ্গে বসে এর সমাধান করবো৷

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড