বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ম্যাচে পাকিস্তান একাদশে অন্তত তিন পরিবর্তন

news-image

ক্রীড়া প্রতিবেদকস : শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচের আগে নিজেদের স্কোয়াড ১২ জনে নামিয়ে এনেছে সফরকারীরা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের একাদশে থাকা তিন খেলোয়াড়কে রাখেনি তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে অন্তত তিনটি পরিবর্তন থাকছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মাত্র এক পরিবর্তন এনে ১৮ খেলোয়াড় নিয়ে বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। তবে তাকে রাখা হয়নি ১২ জনের দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলা আসিফ আলি ও ইমাদ ওয়াসিমকে নেওয়া হয়নি প্রথম ম্যাচের দলে। এছাড়া সেই ম্যাচটি খেলা হাফিজ স্কোয়াডেই নেই। এ তিনজনের জায়গায় অন্য তিনজন খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান।

এই ম্যাচের ১২ জনের দলে নেওয়া হয়েছে হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে। পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের ওপর নির্ভর করছে প্রথম ম্যাচের একাদশে এ চারজনকেই নেওয়া হবে কি না।

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল