,

সরাইলে বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে মামা খুন, ভাগনে গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে ভাগনের ছুরিকাঘাতে মামা মাহমুদ মিয়া (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই মোহম্মদ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার দুপুরে হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী ভাগনে আলমগীরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দিনগত মাঝরাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানান, সন্ধ্যায় আলমগীর ও আনোয়ার নামে দুই ভাইয়ের মধ্যে সন্ধ্যায় ঝগড়া হয়। এক পর্যায়ে খবর পেয়ে  মামা মাহমুদ মিয়া বিরোধ মীমাংসা করতে ঘটনাস্হলে আসেন। একপর্যায়ে ভাগনে আলমগীর উত্তেজিত হয়ে মামাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহমুদকে জেলা সদর  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার ঢাকায় পাঠান। পরে ঢাকায় রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে আসামী আলমগীরকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।  ছুরিকাঘাতে মাহমুদ মিয়ার মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের