,

বাংলাদেশের ‘কমান্ডো’ নিয়ে যা বললেন দেব

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের চিত্রনায়িকা জাহারা মিতু। কলকাতার অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধে শাপলা মিডিয়ার প্রযোজনায় কমান্ডো সিনেমায়। পরিচালক শামীম আহমেদ রনি ‘কমান্ডো’ সিনেমার অনেকখানি শুটিংও সম্পন্ন করেছেন। ছবির নায়িকা সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে কমান্ডো সিনেমা নিয়ে লিখেছিলেন। এবার লিখলেন সিনেমার নায়ক দেব।

অভিনেতা দেব রোববার তার ভেরিফায়েড টুইটারে লিখেছেন, ‘এখনই না, তবে শিগগির শুটিং শুরু হবে। সঙ্গে থাকুন।’

এ ব্যাপারে চিত্রনায়িকা জাহারা মিতু জাগো নিউজকে বলেন, ‘আজকে (সোমবার ১৫ নভেম্বর ২০২১) বিকেলে জানা যাবে ‘কমান্ডো’সিনেমার শুটিংয়ের শিডিউল। কিন্তু মাঝখানে ছবিটির শুটিং শেষ করা নিয়ে আমাদের কিছু গণমাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছিল। যাক, এখন তো সেই বিভ্রান্তি আর থাকল না। ছবির নায়ক দেব নিজেই টুইটারে ছবিটির শুটিংয়ের বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।’

ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে ‘কমান্ডো’র প্রায় ৩০ ভাগ শুটিং শেষ হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে ১৮ মার্চ মাসে প্রথম ধাপের শুটিং হয়। দ্বিতীয় ধাপের শুটিং হয় ওই বছরের অক্টোবরে। এরপর করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। আগামী ডিসেম্বরের মধ্যে থাইল্যান্ড ও বাংলাদেশের লোকেশনে বাকি কাজ শেষ করবে।’

এ বিষয়ে ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘ সোমবার সকালে কলকাতায় যাচ্ছি। বিকেলে ছবির পরবর্তী শুটিং শিডিউল নিয়ে ওখানকার কারিগরি টিম ও দেবের সঙ্গে মিটিং করব।’

দেব ও মিতু ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত, বরুণ ব্যানার্জি, শান্তি লাল মুখার্জি, সদেব মুখার্জি, শিবা শানু (বাংলাদেশ) প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড