করোনায় মৃত্যু নেই ছয় বিভাগে, শনাক্ত ২২৩

news-image

নিজস্ব প্রতিবেদক : গত একদিনে সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন। এ দিন ছয় বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহে কোনো মৃত্যু নেই।

গত ২৪ ঘণ্টায় ৪ জন মিলিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২২ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৩ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে দাঁড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন পজিটিভ শনাক্ত হয়েছেন ১ জন। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হননি। এ দিন সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেননি।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান