বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীর কাছে জাফরুল্লাহর অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিক বিবৃতি ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ্য বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তার সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রের বাহিরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচন্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছিলেন। পুনরায় হাসপাতালে ভর্তি ভাল লক্ষণ না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামত চিকিৎসা নেওয়া। তার সবচাইতে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। তার শারীরিক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ।’

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল