বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের ‘গোপনাঙ্গ কেটে’ হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরে নিজ সন্তানের গোপনাঙ্গ কেটে হত্যা করে মা আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম লিমন হোসেন (৫)। ওই শিশুর গোপনাঙ্গ কেটে হত্যা করেছে শিশুটির মা লিপি খাতুন। ছেলেকে হত্যার পর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। নিহত লিমন ওই গ্রামের ইমরুল কায়েসের ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে সন্তানের গোপনাঙ্গ কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা লিপি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে শিশুটির মাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল