,

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে শাওনের নতুন গান

news-image

বিনোদন প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ জন্মদিন। তার স্মরণে নতুন একটা গান গাইলেন মেহের আফরোজ শাওন। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ শিরোনামের এ গানটি হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে চিত্রায়িত হয়েছে। ‘যদি মন কাঁদে’ শিরোনামের হুমায়ূন আহমেদের এ গানটি শাওনের কণ্ঠে এখনও তুমুল জনপ্রিয়।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। শুক্রবার (১২ নভেম্বর)এই গানটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে শুক্রবার (১২ নভেম্বর) রাতে শাওন জাগো নিউজকে জানান, ‘হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই লেখকের।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটি www.youtube.com

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের