এই আর্জেন্টিনাকে থামাবে কে?

news-image

ক্রীড়া ডেস্ক : লিওনেল স্কালোনির এই আর্জেন্টিনাকে থামাবে কে? ২০১৯ এর মাঝামাঝি থেকে টানা ২৬ ম্যাচ অপরাজিত দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের সবশেষ শিকার উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ডি মারিয়া। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপের পথে আরও একধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

চোট পাওয়ার কারণে শুরুর একাদশে নামতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ছাড়া খেলতে নেমেও বল দখলে এগিয়েই থাকে আর্জেন্টিনা। কিন্তু আক্রমণে স্বাগতিক উরুগুয়ের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। এরপরও ম্যাচের সপ্তম মিনিটের খেলায় ম্যাচের প্রথম এবং একমাত্র গোলের দেখা পায় সফরকারীরাই।

এ সময় ডান দিক থেকে পাওলো দিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার। বল দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। প্রথম ২৫ মিনিট পর আর্জেন্টিনার খেলার গতি একটু কমে যায়। সেই সুযোগে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে গোলও পেতে পারতো তারা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় উরুগুয়ে আক্রমণ চালায়। এ যাত্রায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। আর ম্যাচের ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা। ম্যাচও শেস ১-০ গোল ব্যবধানেই।

এই জয় নিয়ে ২৬ ম্যাচে অপরাজিত আছে স্কালোনির দল। ২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মেসির দল। আর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই রয়েছে উরুগুয়ে।

এদিকে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে ব্রাজিল। এছাড়া ২০ এবং ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইকুয়েডর এবং চিলি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান