,

শাহরুখপুত্রের জন্মদিনে ৫০০ গাছ উপহার দেবেন জুহি চাওলা

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ গাছ উপহার দেবেন জুহি চাওলা। টুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

বন্ধুর পুত্রকে জুহি লিখেছেন ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভালো রাখুন এবং পথ দেখান। অনেক ভালোবাসা রইলো। তোমার নামে ৫০০টি গাছ লাগাবো আমরা।’

শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব দীর্ঘকালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও।

মাদককাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ-পুত্রকে হাজত থেকে বের করতে এক লাখ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।

প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপে পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড