,

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো তিন কিশোরের

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), একই এলাকার রাকিব হোসেন (১৬) এবং চিতলিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)। নিহতদের মধ্যে আসাদুল দিনমজুর, রাকিব বাসের হেলপার ও মকবুল ট্রাকচালক ছিলেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) নতুন একটি অ্যাপাচি আরটিআর বাইক কেনেন মকবুল। সকালে সেই মোটরসাইকেলে তার দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। তবে তাদের কারো মাথায় হেলমেট ছিল না। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরের দিকে ভূঞাপুরের রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড় ঘোরার সময় স্কুলের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি ওহাব বলেন, ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে।

এর আগে সোমবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। তারা তিনজনই ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের