বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ফের বাড়লো

news-image

বিশেষ সংবাদদাতা : সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয় ২২১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন (বুধবার) মারা গিয়েছিল দুজন।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।

মারা যাওয়া পাঁচজনই পুরুষ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তারা। মৃত পাঁচজনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন এবং ৯০ বছরের বেশি বয়সি একজনের মৃত্যু হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়। বাকি বিভাগগুলোতে কেউ মৃত্যুবরণ করেনি।

গত বছরের (২০২০) ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল