,

বাড়ি থেকে ৩ হাজার কিমি দূরে!

news-image

অনলাইন ডেস্ক : আবাসস্থল অ্যান্টার্কটিকা থেকে কমপক্ষে ৩ হাজার কিলোমিটার বা ১ হাজার ৮৬৪ মাইল দূরের নিউজিল্যান্ডে সৈকতে নিঃসঙ্গ একটি পেঙ্গুইন পাওয়া গেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয়দের কাছে পিঙ্গু নামে পরিচিত এ অ্যাডেলি পেঙ্গুইন পথ হারিয়ে এত দূর চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

হ্যারি সিং নামের স্থানীয় বাসিন্দা সৈকতে পেঙ্গুইনটিকে দেখতে পান। প্রথম ‘সফট টয়’ বা খেলনা ভেবেছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন জলজ্যান্ত পেঙ্গুইন।

এর আগে মাত্র দুবার ১৯৬৩ ও ১৯৯২ সালে নিউজিল্যান্ড উপকূলে অ্যাডেলি পেঙ্গুইন দেখা গেছে।

ক্রাইস্টচার্চ শহরের দক্ষিণের একটি সৈকত ধরে বিকেলে হাঁটছিলেন হ্যারি ও তার স্ত্রী। প্রথমে খেলনা মনে করলেও পরে মাথা নাড়াতে দেখে বুঝতে পারেন এটি সত্যিকারের পেঙ্গুইন।

ফেইসবুকে হ্যারির পোস্ট করা ছবিতে মনে হয়, পেঙ্গুইনটি হারিয়ে গেছে ও নিঃসঙ্গ।

প্রাণীটি এক ঘণ্টা নড়াচড়া করছিল না, খুব ক্লান্ত দেখাচ্ছিল বলে জানান ওই ব্যক্তি।

কুকুর ও বিড়ালের খাবার হতে পারে পেঙ্গুইনটি— এ আশঙ্কায় স্থানীয় উদ্ধারকর্মীকে খবর দেন হ্যারি। বর্তমানে একটি থমাস স্ট্র্যাকের হেফাজতে আছে। এ ব্যক্তি দশ বছর ধরে পেঙ্গুইনের পুনর্বাসন করে আসছেন।

থমাস জানান, অ্যাডেলি পেঙ্গুইন দেখে তিনি খুবই অবাক হয়েছেন। কারণ অ্যান্টার্কটিক উপদ্বীপ ছাড়া তাদের দেখা যায় না।

পিঙ্গুর রক্ত পরীক্ষার পর জানা যায়, তুলনামূলকভাবে ওজন কিছুটা কম ও পানি স্বল্পতায় ভুগছে। এরপর টিউবের মাধ্যমে তরল ও খাবার দেওয়া হয়।

আরেকটু সুস্থ হয়ে উঠলে কুকুরমুক্ত নিরাপদ ব্যাংকস উপদ্বীপের সৈকতে অ্যাডেলি পেঙ্গুইনটিকে ছেড়ে দেওয়া হবে।

অ্যাডেলি নিউজিল্যান্ডে খুবই বিরল, তবে ভবিষ্যতে যদি তাদের আরও বেশি দেখা যায় এটি একটি উদ্বেগের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

তার বলছেন, এ ঘটনার সঙ্গে বাস্তুসংস্থানের পরিবর্তনের যোগ আছে কিনা এ নিয়ে আরও গবেষণা করতে হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের