বাঁধনের সিনেমা দেখে অশ্রুসিক্ত বাবা ও মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে গতকাল বুধবার সন্ধ্যায় বিশেষ প্রদর্শনী হয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ উপস্থিত ছিলেন পুরো টিম।

অনুষ্ঠানে বাঁধন জানান, আজকের প্রদর্শনী আসলেই বিশেষ। কারণ আজ দুজন বিশেষ মানুষ আছে তার সঙ্গে। একজন তার মেয়ে সায়রা আর অপরজন তার বাবা প্রকৌশলী আমিনুল হক।

দূরে বসা সৌম্য চেহারার ভদ্রলোক হালকা হাসি টেনে মেয়ে বাঁধনকে আশ্বাস দিলেন। সাংবাদিকদের বললেন, সিনেমাটা দেখি, কেমন হলো? এরপর শুরু হলো ১০৭ মিনিটের ‘রেহানা মরিয়ম নূর’র জার্নি। প্রথমটা গুছিয়ে গুছিয়ে এগুলো, আর শেষের ২০ মিনিট যেন সংশপ্তক এক নারীর বারুদ বিস্ফোরণ।

বিস্ফোরণের পর পিনপতন নীরবতা নেমে আসে হলজুড়ে। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো রেহানা, ইমু, অ্যানিদের! ইংরেজিতে যাকে বলা হয় ‘স্ট্যান্ডিং ওভেশন’। অন্যদিকে রেহানা তখন কাঁদছেন! সামলাতে পারলেন না বাবা আমিনুল হক, মেয়ে সায়রা। অশ্রুসিক্ত তারাও।

বাবা আমিনুল হক প্রেক্ষাগৃহের সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি তা জানতাম না। সত্যি বলতে, আমাদের পরিবার কখনও চাইতো না, সে মিডিয়া কাজ করুক। সে ডাক্তার হচ্ছে তা করুক। কিন্তু আমি চাই, বাঁধন যা ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমি সফল, মেয়ের কাজ দেখে।’

এদিকে, চলতি বছরের জুনে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রিমিয়ার হয়েছিল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সেখানেও স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল তারা। এবার সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান