বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক সম্পর্ক সবচেয়ে বেশি উপভোগ করা যায় যে বয়সে

news-image

অনলাইন ডেস্ক : শারীরিক সম্পর্ক কতটা উপভোগ করবেন, তা নির্ভর করে কীসের উপর? কোন সঙ্গীর সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হচ্ছেন, তার উপর, না কি শরীর কতটা সুস্থ আছে, তার উপর? শারীরিক সম্পর্কের আগে কেমন খাবার খেয়েছেন, তার উপর? না কি একেবারে আলাদা কিছু। হালের গবেষণা বলছে, এর কোনোটি নয়। শারীরিক সম্পর্ক কতটা উপভোগ করবেন, তা নির্ভর করে কোন বয়সে সম্পর্কগুলি হচ্ছে, তার উপর। কারণ এটি পুরোপুরি বিভিন্ন হরমোনের মাত্রার উপর নির্ভরশীল।

এটা শুনে মনে হতে পারে, নির্ঘাৎ যৌবনের গোড়ায়, অর্থাৎ ২০ বছরের আশপাশে যৌনসম্পর্ক সবচেয়ে বেশি উপভোগ করা যায়। কিন্তু গবেষণা বলছে, বিষয়টি একেবারেই তা নয়। তবে কি ত্রিশের ঘরে? তা হলে কোন বয়সে? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, বলে রাখা যাক, কেন ২০ বা ৩০-এর ঘরে যৌনতা সবচেয়ে বেশি মাত্রায় উপভোগ করা যায় না।

মনোবিদরা বলছেন, ২০-এর ঘরে যৌনসম্পর্ক নিয়ে মারাত্মক উত্তেজনা থাকে। কিন্তু তার চেয়েও বেশি করে থাকে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসের অভাব। ফলে যৌনসম্পর্ক উপভোগ করার পাশাপাশি মনের মধ্যে চলতে থাকে নিজের শরীর নিয়ে সংশয়। ৩০-এর ঘরে পৌঁছে সেই সংশয় কিছুটা কমতে থাকে বটে, কিন্তু ভাবনার পুরোটাই থাকে অর্গ্যাজম-কেন্দ্রিক। বয়স আরও বাড়ার সঙ্গে সঙ্গে এই ভাবনাতেই বদল আসে।

তা হলে কোন বয়সে যৌনসম্পর্ক সবচেয়ে বেশি মাত্রায় উপভোগ করেন মানুষ? গবেষণা বলছে, ৫০-এর পরে। শুনে হয়তো আপনার অবাক লাগছে। মনোবিদরা এর পরে যা বলেছেন, তা আরও অবাক করার মতো। তাদের মতে, মহিলারা যে বয়সে পৌঁছে যৌনসম্পর্ক সবচেয়ে বেশি উপভোগ করেন, সেটি হল ৬৪। পুরুষদের ক্ষেত্রে এই বয়সটি ৬২।

মনোবিদদের দাবি, এই বয়সে পৌঁছে নিজের শরীর নিয়ে সমস্ত সংশয় কেটে যায়। এবং যৌনসম্পর্কে তাড়াহুড়োর বদলে মানুষ ধীর গতির যৌনসম্পর্কের প্রতি আগ্রহী হয়ে পড়েন। তাতে ছোট ছোট অনুভূতিগুলি আরও বেশি মাত্রায় মন ছুঁয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল