বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ভাষায় কুরআনের প্রচারে ‘দরবেশ’ ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বহুমাত্রিক চরিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার আসছেন দরবেশ হয়ে। এইচ এম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আগামী ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে আটটায় প্রচার হবে নাটক ‘দরবেশ’।

এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।

নাটকের গল্পে দেখা যাবে এ দরবেশ কোনো সাধারণ দরবেশ নন! কুরআনের দরবেশ! যিনি কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্যে। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়ছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কুরআনের আলোয় আলোকিত করার জন্য।

কুরআন থেকে প্রাপ্ত জ্ঞান থেকে কাঞ্চনের চিরসত্য মতবাদ ও দর্শনে ক্ষিপ্ত হয়ে উঠে গ্রাম্য মাতবর! তার সাথে ক্ষিপ্ত হয় ভন্ড পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রোস্তম দরবেশের দেয়া পরামর্শে মায়ের ভাষায় কুরআন বুঝতে শিখে এবং গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কুরআন বুঝাতে।

দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কুরআন প্রচারে নিয়োজিত হয়, তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব! কিন্তু এ দ্বন্দ্বের শেষ কোথায়? জানতে হলে নাটকটি দেখার আমন্ত্রণ জানান পরিচালক।

তিনি জানান, ‘দরবেশ’ নাটকে ইলিয়াস কাঞ্চন ছাড়া আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আখি, এজি বিদ্বান প্রমূখ।

‘দরবেশ’ নাটকটি রচনা করেছেন নাট্যকার শাহ আলম নূর।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল