অক্সিজেন খুলে দেওয়ায় রোগীর মৃত্যু: সেই ওয়ার্ডবয় গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালের ওয়ার্ডবয় বকশিস চেয়েছিলেন ৫০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা।

এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেনের নল খুলে দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় আসাদুল ইসলাম মীর ধলু। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৮ বছরের স্কুলছাত্র বিকাশ চন্দ্র দাস।

এরপর অভিযুক্ত ওয়ার্ডবয় ধলু হাসপাতালের আনসারদের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠে। তবে পালিয়ে তার শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হন র‌্যাবের হাতে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ঘটনার পর ওয়ার্ডবয় ধলু পালিয়ে ঢাকায় চলে আসেন। এ ঘটনা চাঞ্চল্যকর ও আলোচিত হওয়ায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে ধলুকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি ইমরান খান।

মৃতের চাচা শচীন চন্দ্র বলেন, তার ভাতিজা বিকাশ চন্দ্র মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাকে ওই হাসপাতালের সার্জারি বিভাগে নিয়ে গেলে ওয়ার্ডবয় দুলু ৫০০ টাকা দাবি করেন। কাছে টাকা না থাকায় বিকাশের বাবা বিশু দাস ১৫০ টাকা দিতে চান। কিন্তু ওয়ার্ড বয় ২০০ টাকা দাবি করেন। ৫০ টাকা তাৎক্ষণিক না পাওয়ায় ওয়ার্ডবয় রেগে গিয়ে টান দিয়ে অক্সিজেন মাস্ক খুলে দেন।

এর পরপরই বিকাশের শ্বাসকষ্ট শুরু হয়। তখন তারা ওয়ার্ডবয়কে অক্সিজেন লাগিয়ে দেওয়ার অনুরোধ করেন কিন্তু ওয়ার্ডবয় দুলু ৫০ টাকা না দিলে লাগাবেন না বলে জানান। এরপর তারা নিজেরাই বিকাশের মুখে অক্সিজেন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার ভাতিজার নাক দিয়ে শ্লেষ্মা বের হওয়া শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান