বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া ৯ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন দুই হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌমিতা পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাচ্ছিলেন এক যাত্রী। তার কাছ থেকে বাসের সুপারভাইজার ৬১ টাকার ভাড়া ৭০ টাকা নেন। এ অভিযোগে ওই বাসকে দুই হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাজধানীর কলাবাগানে গণপরিবহনে ভাড়া নিয়ে প্রতারণার বিরুদ্ধে ডিএমপির অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

অভিযান চলাকালে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে সাভারগামী মৌমিতা বাসের এক যাত্রীর কাছ থেকে ৬১ টাকার ভাড়া ৭০ টাকা রাখেন বাসের সুপারভাইজার। ভাড়া বেশি রাখার বিষয়ে সুপারভাইজার শহীদুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। এ অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে ভাড়া বেশি না নেওয়ার বিষয়ে সতর্ক করেন।

এদিকে মিরপুর মেট্রো সার্ভিস নামের একটি বাসে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে বাসের সুপারভাইজার দবির শেখকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মিরপুর মেট্রো সার্ভিস নামের বাসটিতে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, আজ দুপুর থেকে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গণপরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল