বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কাউটিং আন্দোলনের মাধ্যমে শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটিং কার্যক্রমের গতিধারা আরও গতিশীল করতে সম্মিলিত ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার কাব স্কাউটিং আন্দোলনের ঐতিহ্য সাফল্য রয়েছে এর ধারাবাহিকতা রক্ষা করে নতুন প্রজন্মকে দেশের যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনে সমাজে নেতৃত্বের জন্য সঠিক শিক্ষায় শিশু কিশোরদের প্রস্তুত করার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপের কর্মসূচীর সফল বাস্তবায়নের মাধ্যমে স্কাউটিং আন্দোলনের প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস আয়োজিত মাল্টিপারপাস ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার ট্রেনিং শরীফ আহমেদ কামাল, এলটি, কুমিল্লা অঞ্চলের সম্পাদক আবদুল আউয়াল ভ’ইয়া এল,টি,কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফারুখ আহমেদ এ.এলটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজলের পরিচালনায় কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার স্কাউট কমিশনার, সম্পাদক সহ স্কাউটারগণ অংশগ্রহণ করেন।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক