বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি কারাগারে তাই আমিষ খাননি ভক্ত, ঘুমাননি বিছানায়

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মামলায় কারাগারে ছিলেন কয়েকদিন। সেই কারণে তার এক ভক্ত যতদিন পরী কারাগারে ছিলেন ততদিন শুধু ভর্তা-ভাত খেয়েছেন বলে এক চিঠিতে জানিয়েছেন।

প্রিয় নায়িকার কাছে পাঠানো সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। পরী নিজেই সেটি ফেসবুকে শেয়ার করে ভক্তকে ভালোবাসা জানিয়েছেন।

পরীমনি ওই নারী ভক্তের চিঠি পোস্ট করে তাকে নিয়ে লিখেছেন, ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’

ভক্ত চিঠিতে লিখেছেন, ‘শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি, শুধু ভর্তা-ভাত খেয়েছি।

তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’

পরীমনির বাসায় ভক্তদের চিঠি বা উপহার নতুন কিছু নয়।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল