,

খালি পায়ে পদ্মশ্রী নিলেন আদিবাসী নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর পদ্ম পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ বহু গণ্যমান্য মানুষ। কিন্তু হঠাৎ প্রচারের সবটুকু আলো শুষে নিলেন কর্ণাটকের এক আদিবাসী বৃদ্ধা। নাম তুলসী গৌড়া। হাল্কাকি উপজাতির এই নারী আদিবাসী পোশাকের পাশাপাশি নিজেদের রীতি মেনে খালি পায়েই হাজির হন পদ্মশ্রী পুরস্কার নিতে। তাকে দেখে একসঙ্গে করজোড়ে সম্মান জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেসব মুহূর্তের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এমনকি সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদীও।

পথ চলতে চলতে তুলসীর বয়স এখন ৭৭। এর মধ্যে গত ছয় দশক গাছ লাগানোকেই বানিয়েছেন জীবনের মন্ত্র। বাড়িয়েছেন সবুজের সমারোহ। তথাকথিত শিক্ষায় শিক্ষিত হতে পারেননি, তবু প্রকৃতির দানের প্রতিদান দেওয়ার পাঠ তার হয়েছে। গত ৬০ বছরে কম করে হলেও ৩০ হাজার গাছের চারা লাগিয়েছেন, সন্তানস্নেহে লালন-পালন করে বড় করেছেন সেগুলোকে।

এসব করতে গিয়ে দিনে দিনে বেড়েছে তার গাছগাছালি সম্পর্কে জ্ঞান। পেয়েছেন ‘অরণ্যের বিশ্বকোষ’ (এনসাইক্লোপিডিয়া অব ফরেস্ট) উপাধি। এবার পেলেন পদ্মশ্রী সম্মানও।

মান্যগণ্য ব্যক্তিত্বের ভিড়েও সোমবার (৮ নভেম্বর) পুরস্কারের মঞ্চে ঠিকই আপন আলোয় উজ্জ্বল হয়ে উঠলেন এ আদিবাসী নারী। এত অর্জনেও ভোলেননি নিজের রীতি-রেওয়াজ, তাই খালি পায়ে প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতেও কোনো দ্বিধা হয়নি তার। ২১ শতকের আধুনিক যুগে এসেও বৃদ্ধা যেন মনে করিয়ে দিলেন প্রাচীন ভারতের কথা, মাটি ও মানুষের পরম সম্পর্কের কথা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের