এবার নতুন পরিচয়ে নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : সন্তান জন্মদানের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন টালিউডের আলোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এরপরই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া, ফটোশুট, সিনেমার শুট এবং নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। এবার বেসরকারি একটি এফএম চ্যানেলে নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাবে অভিনেত্রীকে।

|সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা নিজেই এ তথ্য জানিয়েছেন। এফএম চ্যানেলের নতুন শো’র নাম ‘ইশক উইথ নুসরাত’। আর এই অনুষ্ঠানটি আগামী ১৫ নভেম্বর থেকে ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার হবে।

অভিনেত্রী সোশ্যালে শো’র কয়েকটি ঝলকও শেয়ার করেছেন। সেখানে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে দেখা গেছে। এছাড়া এই শো’র জন্য সদ্যই শুট করেছেন তনুশ্রী চক্রবর্তীও।

প্রসঙ্গত, একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন কারিনা কাপুর খান। তার উপস্থাপনায় ক্যারিয়ার থেকে সাংসারিক, ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে উঠে আসতো। তবে এবার সাংসদ অভিনেত্রী তার শোয়ে দর্শককে কি উপহার দেবেন তারই অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

নুসরাতের ইনস্টা-স্টোরিতে রয়েছে শোয়ের ঝলক। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান