বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আমেজে জমে উঠুক তিল পুলি পিঠার উৎসব

news-image

নিউজ ডেস্ক : চলছে শীতের মৌসুম। এই সময়ে জমে উঠে নানা রকমের পিঠা উৎসব। এর মধ্যে অন্যতম হচ্ছে নারকেলের তিল পুলি। এটি খেতে খুবই সুস্বাদু। কমবেশি সবাই এটি খেতে ভীষন পছন্দ করে। এটি তৈরিও বেশ সহজ।

তাহলে চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণঃ

১. ভাজা তিলের গুঁড়া আধা কাপ

২. খেজুরের গুড় ১ কাপ

৩. এক চিমটি এলাচ গুঁড়া

৪. দারচিনি ২-৩টা

৫. আতপ চালের গুঁড়া ২ কাপ

৬. পানি দেড় কাপ

৭. ভাজার জন্য তেল দুই কাপ

৮. লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালীঃ প্রথমে নারকেল কুরানোর সঙ্গে গুড় দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। এবার একটু শক্ত হয়ে এলে এলাচ, তিল ও চালের গুঁড়া ছড়িয়ে আরও একটু রান্না করতে হবে। তেল উঠে পুর যখন পাকানোর মতো শক্ত হবে, তখন নামিয়ে ঠান্ডা করে লম্বাভাবে সব পুর বানিয়ে রাখতে হবে। এরপর চালের গুঁড়া সেদ্ধ করে ভালোভাবে চুলার আঁচ কমিয়ে নাড়তে হবে, যাতে খামিরে কোনো চাকা না থাকে।

একটু ঠান্ডা হলে পানি ছিটিয়ে ভালো করে ছেনে রুটি বানাতে হবে। রুটির এক কিনারে পুর রেখে বাঁকানো চাঁদের মতো উল্টে পিঠে আটকে দিতে হবে। এবার টিনের পাত অথবা পুলিপিঠা কাটার চাকতি দিয়ে কেটে নিতে হবে। চাইলে নকশাও করে নিতে পারবেন। সবশেষে গরম তেলে মচমচে করে ভাজতে হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল