,

প্রতি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা হবে

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।

তিনি বলেন, দেশের মানুষ যাতে সহজে এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহের চাবি হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের প্রণোদনা বিতরণসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মাহবুব আলী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রকৌশলী শাহ আলম, ইউপি চেয়ারম্যান আপন মিয়া, আরিফুর রহমান, ফারুক পাঠান, শফিকুর রহমান, শহিদ উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের