বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়ির ওজন কৃত্রিমভাবে বৃদ্ধি করায় জরিমানা

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে চিংড়ি মাছে ওজন বর্ধনকারী জেল ব্যবহার করার অপরাধে এক মাছ বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের মাছ বিক্রেতা এবং পৌরসভার আধারকোঠা গ্রামের বাসিন্দা নিঠুর রাজবংশীর বিক্রিকৃত চিংড়ি মাছে মাছের ওজন বর্ধননকারী জেলের উপস্থিতি পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে তাকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পরে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়। এ সময় ওই মাছ ব্যবসায়ী এবং অন্যান্য মাছ ব্যবসায়ীদেরকে অধিকতর সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, ভবিষ্যতে যদি কেউ এরূপ করে বা ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি করে তবে অভিযুক্তদের বিরুদ্ধে অধিকতর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল