বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত রণবীর-আলিয়াও!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে যেমন বিয়ের ধুম পড়েছে, তেমনই নতুন বাড়ির সাজসজ্জা নিয়ে মেতে উঠেছেন তারকা জুটিরা। খুব তাড়াতাড়ি প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

সূত্রের খবর, রণবীর-আলিয়া রোববার বান্দ্রায় তাদের নতুন বাড়ির কাজ দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন নীতু কাপুরও। মাঝে মধ্যেই তারা এসে বাড়ির কনস্ট্রাকশনের কাজ দেখে যান। নিজের দাদু-ঠাকুমার নামে রণবীর তাদের বাড়ির নাম রেখেছেন ‘কৃষ্ণা রাজ বাংলো’। বিয়ের পর রণবীর-আলিয়া এখানেই সংসার পাতবেন। তাদের বিয়ের অনুষ্ঠান রাজস্থানের কোনও বিলাসবহুল রিসোর্টে হতে চলেছে। তবে দিনক্ষণ নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না।

অন্যদিকে ডিসেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বলিউডের এই দুই স্টারও এখন ব্যস্ত তাদের নতুন বাড়ি নিয়ে। সূত্রের খবর, চুপিসারে নাকি বাগদানও সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা।

পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই অ্যাংগেজমেন্ট সেরেছেন ভিকি-ক্যাটরিনা। ক্যাটরিনা পরিচালক কবীর খানের সঙ্গে নিউ ইয়র্ক, এক থা টাইগার, টাইগার জিন্দা হের মতো হিট ছবি করেছেন। মূলত কবীরকে ক্যাট তার ভাই পাতিয়েছেন, সেই কারণেই হয়ত তার জীবনের বিশেষ মুহূর্তে তাদের সামিল করেছেন।

জানা গেছে, ওরলিতে বিরাট কোহলি-আনুষ্কা শর্মা যে আবাসনে থাকেন, সেখানেই বিলাসবহুল ফ্ল্যাট নিচ্ছেন ক্যাট-ভিকি। রোববার সেই ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন ভিকি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল