বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা

news-image

ময়ুখ বসু, কলকাতা : ভারতে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩২ জন। ফলে সক্রিয় রোগির সংখ্যা কমেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া রোববারের বুলেটিনে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৪৫ জন বলে উল্লেখ করা হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

ভারতে করোনায় সুস্থতার হার ৯৮ দশমিক ২৪ শতাংশ, যা করোনাকালে সর্বাধিক। তবে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু। রোববার একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৬ জনের।

এর মধ্যে ভারতের দক্ষিণের রাজ্য কেরালায়ই মারা গেছেন ৪৬৭ জন। কেরালায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৬ জন।

এরপর রয়েছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। যদিও পশ্চিমবঙ্গে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। নতুন করে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭০। ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এদিকে ভারতে মোট ১০৮ কোটি ২১ লখেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে। তবে ভারতে দিওয়ালি পরবর্তী সময়ে করোনায় মৃত্যু বাড়ায় সাধারণ মহলে উদ্বেগ বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল