বিএনপির রাজনীতি মেরুদণ্ডহীন: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি মেরুদণ্ডহীন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ, আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া- বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, রয়েছে বিএনপির। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দূরনিয়ন্ত্রিত। আওয়ামী লীগের রাজনীতি জনগণ দ্বারা চালিত, জনমতের প্রতিফলন।’

রোববার নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি’র বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর মন্তব্য করে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অগ্রগতির জন্য সম্প্রতি জাতিসংঘে পুরস্কারপ্রাপ্তি এবং সারা দুনিয়ায় উন্নয়নের জন্য যখন বাংলাদেশ প্রশংসিত হচ্ছে, তখন দেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর।’

দেশের সব মেগা প্রকল্প ঋণ নির্ভর, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের (বিএনপি) দিনরাত মিথ্যাচারের জবাব দিতে ইচ্ছে না হলেও দু-একটি কথা বলতে হয়। কারণ তারা না জানলেও দেশের মানুষ জানে পদ্মাসেতু নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করছে সরকার। আসলে তারা পদ্মাসেতু নির্মাণ বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। তারা চায়নি এদেশে মেগা প্রকল্প হোক।’

৭ নভেম্বর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান সেদিনের হত্যাযজ্ঞের ওপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন৷ সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন। একই সঙ্গে সেই রাতের দুর্বৃত্তায়নে জড়িতদের পদায়ন করেন বিভিন্ন স্থানে।’

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বীর সেনানিদের নিষ্ঠুভাবে হত্যার বিচার প্রক্রিয়াও রুদ্ধ করতে চেয়েছেন মন্তব্য করে তিনি বলেন, এই জন্যই ৭ নভেম্বরকে রাজনৈতিক রঙ দিয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করে জিয়াউর রহমান। এরপর থেকে বিএনপি-জামায়াত জোট নিয়মিত এ দিনটিকে উদযাপন করে আসছে। অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান