বাস ধর্মঘট প্রত্যাহার, বাড়লো ভাড়া

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেল থেকে দেশের সব রুটে আগের নিয়মে বাস চলাচল করবে।

বিকেল ৫টায় রাজধানীর বিআরটিএ ভবনে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, সোমবার থেকে বাস ভাড়া বৃদ্ধি পাচ্ছে, এই সিদ্ধান্ত হওয়ার পর দেশব্যাপী চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা

ধর্মঘটের ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েন নাগরিকরা। বিশেষ করে শিক্ষার্থী ও চাকরির নিয়োগ পরীক্ষার্থীদের ভোগান্তি ছিল চরমে। কয়েক গুণ বেশি টাকা খরচ করেও অনেকে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। অন্যদিকে কর্মজীবী মানুষও পড়েন বিপাকে।

ধর্মঘটের সুযোগ নিয়ে শুক্রবার থেকেই রাজধানীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার লাগামহীন ভাড়া আদায়ের প্রতিযোগিতা শুরু হয়। এতে সাধারণ মানুষ পদে পদে বিড়ম্বনায় পড়েন। অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পারায় ক্ষতির মুখে পড়েন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান