বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের মাঠেই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রেম-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তন্ময় আহমেদ তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় আহমেদ তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তন্ময়কে কোপাতে শুরু করেন কয়েকজন যুবক। পরে তারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তন্ময়ের। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসেন। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এসময় চুয়াডাঙ্গা ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারালো রামদা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালান বলেন, তন্ময়ের শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল