,

ঋতুপর্ণাকে শুভেচ্ছা দিলেন প্রসেনজিৎ

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা মানেই এক অনবদ্য জুটি। একসময় যে জুটি একাই দাপিয়ে বেড়িয়েছে বড়পর্দা। একটানা তারা ৫২টি ছবিতে অভিনয় করেছেন। সেসবের প্রায় সবই হিট-সুপারহিট। এরপর নাকি মনোমালিন্য হয়। গ্যাপ পরে ১৪ বছরের।

এই ১৪ বছরে দুজনে অনেকের সঙ্গেই জুটি বেঁধেছেন। সাফল্যও পেয়েছেন। তবে জুটি হয়ে উঠতে পারেননি কারো সঙ্গেই। বাংলা সিনেমার দর্শক মিস করে গেছে এই জুটিকে।

সেই বিরতিটা ভেঙেছিলো ‘প্রাক্তন’ সিনেমা দিয়ে। আবারও বাজিমাত করলো ঋতু-বুম্বাদা জুটি। এখন বলা চলে দুজনের বেশ ভালো বন্ধুতই রয়েছে।

আজ ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনেক সহকর্মীও।

পিছিয়ে রইলেন না বুম্বাদাও। তিনি ফেসবুকে ঋতুপর্ণার জন্মদিনে লেখেন, ‘শুভ জন্মদিন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।’

প্রসঙ্গত, শোনা যাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির আগামী ছবিতে জুটি বাঁধবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেখানে দেখা যাবে দেবশ্রী রায়কেও। এমনটা হলে বাংলা সিনেমা আরও এক নতুন ইতিহাসের অপেক্ষায়, বলাই যায়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের