,

ডেসটিনির পরিচালকের জামিন বিষয়ে দ্বিধাবিভক্ত হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনির পরিচালক মো. দিদারুল আলমের জামিন বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

রোববার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

সংশ্লিষ্ট আদালতের জ্যেষ্ঠ বিচারপতি ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন মঞ্জুর করে ছয় মাসের জামিন মঞ্জুর করেন। সেখানে কনিষ্ঠ বিচারক দ্বিমত পোষণ করেন। তিনি সেটি খারিজ করে দিয়েছেন।

৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ করা মামলায় গ্রেফতার ডেসটিনির পরিচালক দিদারুল আলমকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে ২০১২ সালের ৩০ জুলাই দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা